সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের বোদা উপজেলায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ৫৮ বছর বয়সী প্রধান শিক্ষক হবিবর রহমানকে আটক করেছে পুলিশ।

রবিবার সকাল থেকে বিক্ষুব্ধ স্থানীয় জনতা তাকে বিদ্যালয় ভবনে অবরুদ্ধ করে রাখে। প্রায় পাঁচ ঘণ্টা পর বিকেল তিনটার দিকে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার বিবরণে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে বেংহারী সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি কক্ষে ওই শিক্ষার্থীকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরে ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা বিদ্যালয় ঘেরাও করে অভিযুক্ত প্রধান শিক্ষককে প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এ সময় তিনি আতঙ্কিত হয়ে একটি টেবিলের নিচে আশ্রয় নেন।

পরে খবর পেয়ে বোদা থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ এবং স্থানীয়দের দাবির প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, “আমার মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও কঠোর শাস্তি চাই। কোনো শিক্ষকের কাছ থেকে আমরা এমন আচরণ আশা করি না।”

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “ঘটনাস্থলে গিয়ে আমরা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখতে পাই। অভিযুক্ত শিক্ষক নিজেকে রক্ষার জন্য টেবিলের নিচে লুকিয়ে ছিলেন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে তাকে উদ্ধার ও আটক করে থানায় আনা হয়। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ বিষয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হবে। পাশাপাশি স্থানীয়দের দাবির প্রেক্ষিতে বিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষককে বদলি করার সিদ্ধান্ত নেওয়া হবে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন