সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ক্রামবোট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১০:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ক্রামবোট খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ৪ জনকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বজলুর রহমান হাওলাদার (৪৮), শামীম (২৭), আলম (৩৮) ও লিমন (২৪)। তারা সবাই ওই গ্রামের বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এহসানুল হক জানান, হাসপাতালে আসা রোগীরা কমবেশি আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে সবাই হাসপাতালে ভর্তি রয়েছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন