মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৬:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্বশীল মানবসম্পদ গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।
শনিবার (২৫ এপ্রিল) সকালে এ অনুষ্ঠানে তিনি আরও বলেন, একটি প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই।
বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত অগ্রযাত্রা প্রমাণ করে যে বিএনপি সরকার সবসময় দেশ ও জনগণের স্বার্থে একটি দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তুলতে চেয়েছে।
তিনি বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের জন্য আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। পাশাপাশি জনগণের প্রকৃত সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
২০০ বার পড়া হয়েছে