সর্বশেষ

ধর্ম

বাংলাদেশ থেকে সৌদিতে হজযাত্রী ২৫ হাজার ছাড়াল, ২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ ৭:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন মোট ২৫ হাজার ৩৯৬ জন হজযাত্রী। একই সময়ে সেখানে দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

হজ বুলেটিনে প্রকাশিত তথ্য অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২২ হাজার ৫২৬ জন।

এ পর্যন্ত মোট ৬৩টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২৪টি, সৌদি এয়ারলাইনস ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গেছেন ৯ হাজার ৯৫১ জন, সৌদি এয়ারলাইনসে ৮ হাজার ৫৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসে ৬ হাজার ৮৬৫ জন হজযাত্রী।

বুলেটিনে আরও জানানো হয়, বুধবার মক্কায় আরও একজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি হজ মৌসুমে সৌদি আরবে গিয়ে মোট দুইজন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন।

সরকারি তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন। হজ ব্যবস্থাপনায় ৩০টি প্রধান, ৬৩০টি সমন্বয়কারীসহ মোট ৬৬০টি বেসরকারি এজেন্সি কাজ করছে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন