সর্বশেষ

সাহিত্য

কুমারখালীর লেখক পরিচিতি: কবি বাবুল পিয়ার

মাহমুদ শরীফ
মাহমুদ শরীফ

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৪:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কবি বাবুল পিয়ার বাস্তবতা আর কল্পনা সামনে রেখে কবিতা লেখেন। ইতিহাস, প্রেম, দ্রোহ, কল্পনা, উদ্দীপনা আর বাস্তবতায় তার লেখা ফুটে ওঠে। একজন স্বপ্নবাজ, উদ্যোগী, আশাজাগানিয়া কবি তিনি।

লেখক বাবুল পিয়ার ১৯৭৪ সালের ২৬শে জুলাই কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাটিকামারা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

পিতা ফজিবর রহমান। মাতা মোছাঃ জাহানারা বেগম। বাবুল পিয়ার একজন চাকরিজীবী। স্কুল জীবন থেকেই তিনি লেখালেখি করে আসছেন। অনেকগুলো সাহিত্য পত্রিকা সম্পাদনা করেছেন। তার মধ্যে সাহিত্য পত্রিকা বিজয় (১৯৯৩), রং বেরং (১৯৯৪), আগডুম বাগডুম (২০০৫), বন্ধুবার্তা (২০০৬), কথোপকথন (২০০৬), বন্ধুবার্তা (২০০৭), বর্ষবরণ স্মৃতিকথা (২০০৭), উষা (২০১২) অন্যতম।

কুষ্টিয়া জেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত তার লেখা কবিতা প্রকাশিত হয়ে আসছে। তিনি একজন সমাজসেবী মানুষ হিসেবে নিজ এলাকায় বিশেষভাবে সমাদৃত ও প্রশংসিত।

রাষ্ট্র ও সমাজের প্রতি অঙ্গীকার ও গণমানুষের স্বপ্ন পূরণের মাধ্যম হিসেবে কবিতাকে বেছে নিয়ে নিরলসভাবে লিখে চলেছেন। তিনি সাহিত্যে বিশেষ অবদানের জন্য সোশ্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড কালচারাল সিন্ডিকেট থেকে পেয়েছেন সম্মাননা পুরস্কার।

লেখক বাবুল পিয়ারের প্রথম প্রকাশিত কবিতা গ্রন্থ প্রসঙ্গে বলা যায় - সাহিত্যটা যাত্রাপথের অগ্রগতি সামনে চলার পথ দেখিয়ে লোকসমাজে সুখী-দুঃখীর জীবন চলায় মনের গোপন কথা কয়। কবি বাবুল পিয়ার রচিত "কবিতা কথা বলে" প্রথম কাব্যগ্রন্থ, সংস্কৃতির রাজধানী খ্যাত কুমারখালীর মাটি ও প্রকৃতিতে ছায়া ছিটিয়ে থাকা শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতিভা সৈনিকদের সৃষ্টি কর্মগুলো যুগে যুগে কুষ্টিয়া অঞ্চলকে স্মরণীয়, বরণীয় করেছে। এ সকল সৃষ্টি কর্মগুলো পরবর্তী প্রজন্মের জন্য স্বচ্ছ সমাজচিত্র ও পথনির্দেশনা হয়ে ওঠে—এটা মানতেই হবে। শেষে বলা যায়, প্রথম বই প্রকাশ মানেই বাবুল পিয়ার একজন সার্থক লেখক হিসেবে স্বীকৃতি পেলেন। তার মঙ্গল কামনা করি সারাক্ষণ।

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন