সর্বশেষ

সারাদেশ

নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা, লুটের আশঙ্কা

স্টাফ রিপোর্টার, নওগাঁ
স্টাফ রিপোর্টার, নওগাঁ

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৩:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নিজ বাড়ি থেকে এক দম্পতি ও তাঁদের দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (সকাল ৮টার দিকে) উপজেলার বাহাদুরপুর গ্রামের একটি বাড়ি থেকে এ লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—হাবিবুর রহমান (৩৫), তাঁর স্ত্রী পপি খাতুন (৩০), ছেলে পারভেজ হোসেন (১০) এবং মেয়ে সাদিয়া খাতুন (৩)। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

পুলিশ জানায়, হাবিবুর রহমান ও তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। আর তাঁদের দুই সন্তানকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। নিহত পারভেজ স্থানীয় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। সোমবার রাতে মান্দা উপজেলার চৌবাড়িয়া হাট থেকে গরু বিক্রি করে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরেন তিনি। ধারণা করা হচ্ছে, ওই টাকা ও বাড়ির স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটায়।

ওসি মাহবুবুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে। দুর্বৃত্তরা পরিচয় ফাঁস হওয়ার আশঙ্কায় পরিবারের সবাইকে হত্যা করেছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন