তেহরানে দুই প্রধান বিমানবন্দর চালু, পুনরায় শুরু হলো আকাশপথে চলাচল
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে টানা কয়েক সপ্তাহের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর অবশেষে স্বাভাবিক হতে শুরু করেছে ইরানের আকাশপথ। রাজধানী তেহরানের দুই প্রধান বিমানবন্দর—ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর ও মেহরাবাদ বিমানবন্দর—পুনরায় চালু করা হয়েছে।
দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় আবারও বিমান ওঠানামা শুরু হয়েছে এসব বিমানবন্দরে। ফলে দীর্ঘদিন পর দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে স্বস্তি ফিরছে।
এদিকে, ইরানি বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশনায় শনিবার থেকে দেশের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর চালুর অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে উর্মিয়া, কেরমানশাহ, আবাদান, শিরাজ, কেরমান, রেশত, ইয়াজদ, জাহেদান, গোরগান ও বীরজান্দ বিমানবন্দর।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের কারণে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতে ইরানের আকাশপথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে বিমান চলাচল পুনরায় চালু করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১২৩ বার পড়া হয়েছে