সর্বশেষ

সাহিত্য

পহেলা বৈশাখ

মঞ্জুশ্রী দত্ত
মঞ্জুশ্রী দত্ত

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ১০:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
এসো হে বৈশাখ,
বাজাও ঢাকের তান,
শেষ হোক পুরনো দিনের সব অবসান।
একটি বছর পেরিয়ে নতুনের আহ্বান,

প্রকৃতি জাগে আজ নব রঙে,
নব নব প্রাণ।

গাছে গাছে দোলে
কচি পাতার হাসি,
কোকিলের সুরে ভরে ওঠে ভোরের পুষ্প রাশি রাশি।
বৈশাখ মানেই বাঙালির চিরচেনা গান,
উৎসবের রঙে রাঙা
প্রাণের আয়োজন।

নতুন পোশাকে সাজে
আনন্দের ঢেউ,
কাঁচের রঙিন চুড়িতে রঙিন হয় নাও।
পায়ে আলতা, লাল-সাদা শাড়ির বাহার,
বাঙালিয়ানা জাগে
হৃদয়ে অপার।

বৈশাখ মানেই
মুখে মিষ্টির স্বাদ,
সুখে-দুঃখে একসাথে থাকার বিশ্বাস অগাধ।
স্বপ্নগুলো জাগে ভালোবাসার টানে,
ভরসায় ভরে ওঠে প্রাণ,
আপনজনের টানে।

২৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন