সর্বশেষ

আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ ‘শুজা ২’

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করছে ইরানের পতাকাবাহী একটি মালবাহী জাহাজ। ‘শুজা ২’ নামের এ জাহাজটির চলাচল সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

প্রতিবেদন অনুযায়ী, জাহাজটি ইরানের বন্দর আব্বাসের নিকটবর্তী শহীদ রাজাই বন্দর থেকে যাত্রা শুরু করে বর্তমানে হরমুজ প্রণালিতে অবস্থান করছে। এর গন্তব্য নির্ধারণ করা হয়েছে ভারতের কান্ডলা বন্দর।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তারা তাসনিমের প্রকাশিত তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ‘শুজা ২’ বর্তমানে হরমুজ প্রণালিতেই রয়েছে এবং এর গন্তব্য হিসেবে ভারতের দিক নির্দেশ করছে।

আন্তর্জাতিক অঙ্গনে চলমান উত্তেজনার মধ্যে ইরানি জাহাজটির এ যাত্রা নতুন করে ভূরাজনৈতিক আলোচনা উসকে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন