সর্বশেষ

সারাদেশ

আজ শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, কমেছে সাধারণ পরীক্ষার্থী, দাখিলে বৃদ্ধি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৩:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

গত বছরের তুলনায় এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। ২০২৫ সালে যেখানে পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন, সেখানে এবার কমেছে ৭০ হাজার ৮৩৭ জন। তবে ব্যতিক্রম হিসেবে বেড়েছে মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থীর সংখ্যা।

সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। তিনি বলেন, এবারের তত্ত্বীয় পরীক্ষা আগামী ২০ মে শেষ হবে।

পরিসংখ্যান অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী রয়েছে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে অংশ নিচ্ছে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন, যা গত বছরের ২ লাখ ৮৬ হাজার ৫৭২ জনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

সারা দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডে—৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানান, ভবিষ্যতে এসএসসি পরীক্ষা বছরের শেষ দিকে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, জানুয়ারি থেকে ক্লাস শুরু হওয়ায় ডিসেম্বরের মধ্যেই পাঠ্যক্রম শেষ করা সম্ভব হবে। সে অনুযায়ী পরীক্ষা আয়োজনের বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, চলমান শিক্ষাবর্ষে পাঠদানে কিছুটা ঘাটতি পুষিয়ে নিতে সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন