কুমারখালী পৌরসভা নির্বাচন
১৪ দফা উন্নয়ন অঙ্গীকার ঘোষণা করলেন মেয়র প্রার্থী জাকারিয়া আনছার মিলন
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১২:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদপ্রার্থী, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলন তার ১৪ দফা নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করেছেন। তিনি জানান, উন্নয়নের প্রতিশ্রুতি, সেবার অধিকার এবং জনতার আস্থা অর্জনই তার মূল লক্ষ্য।
ঘোষিত ১৪ দফা নির্বাচনী অঙ্গীকারে তিনি পৌর এলাকার সার্বিক উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।
তার প্রতিশ্রুতিগুলো হলো—
ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন: কুমারখালীর জলাবদ্ধতা নিরসনে সমগ্র পৌর এলাকায় আধুনিক ড্রেনেজ নেটওয়ার্ক নির্মাণ।
রাস্তাঘাটের উন্নয়ন: পৌরসভার সকল সড়ক সংস্কার, নতুন রাস্তা নির্মাণ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা।
বর্জ্য ব্যবস্থাপনা উন্নতি: আধুনিক পদ্ধতিতে বর্জ্য সংগ্রহ, পরিবহন ও নিরাপদ অপসারণ ব্যবস্থা গড়ে তোলা।
বেকারত্ব দূরীকরণ: দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ক্ষুদ্র ব্যবসায় সহায়তা এবং কর্মসংস্থান সৃষ্টি।
নাগরিক সেবা সহজলভ্য করা: ডিজিটাল সেবা চালু করে ঘরে বসেই সেবা গ্রহণ নিশ্চিত এবং পৌরকর, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন বিল নাগরিকবান্ধব রাখা।
পরিচ্ছন্ন শহর গড়া: নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি।
রোড লাইট উন্নয়ন: সকল সড়কে সৌরচালিত এলইডি বাতি স্থাপন করে রাতের চলাচল নিরাপদ করা।
পর্যটন উন্নয়ন: দর্শনীয় স্থানগুলোর সৌন্দর্যবর্ধন এবং পর্যটন অবকাঠামো উন্নয়ন।
পানির সমস্যা সমাধান: বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করে প্রতিটি ঘরে নিরবচ্ছিন্ন পানি পৌঁছে দেওয়া।
হাট-বাজার উন্নয়ন: কাপুরিয়া হাট ও পশু হাটে আধুনিক অবকাঠামো এবং নিরাপত্তা নিশ্চিত করা।
যানজট নিরসন: কুমারখালী বাজারে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, পার্কিং জোন নির্মাণ এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা।
সাংস্কৃতিক উন্নয়ন: সাংস্কৃতিক কেন্দ্র, মিলনায়তন নির্মাণ এবং উৎসব আয়োজনের মাধ্যমে ঐতিহ্য সংরক্ষণ।
কর্মকর্তা-কর্মচারীদের সুবিধা: পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সময়মতো প্রদান নিশ্চিত করা।
ব্যবসাবান্ধব পরিবেশ: ব্যবসায়ীদের সুরক্ষা, লাইসেন্স সহজীকরণ এবং ব্যবসা সম্প্রসারণে সহায়তা।
অ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলন বলেন, জনগণের সমর্থন পেলে তিনি কুমারখালীকে একটি আধুনিক, পরিকল্পিত ও উন্নত পৌরসভায় রূপান্তর করবেন। তিনি বর্তমানে কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক এবং কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৫৪ বার পড়া হয়েছে