সর্বশেষ

সারাদেশ

সিলেট মহানগর বিএনপি'র সাবেক সহ-সভাপতি অধ্যাপক মকসুদ আলীর স্মরণে দোয়া

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক মকসুদ আলীর রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বাদ এশা নগরীর শিবগঞ্জস্থ সৈয়দ হাতীম আলী মাজার সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।

বৃহত্তর শিবগঞ্জ ও টিলাগড় এলাকার বাসিন্দাদের উদ্যোগে এবং বিএনপির সাবেক কেন্দ্রীয় সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের ব্যবস্থাপনায় আয়োজিত এ মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী, ক্রীড়া ব্যক্তিত্ব, সাংবাদিক এবং সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা মরহুম অধ্যাপক মকসুদ আলীর বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন সৎ, আদর্শবান ও পরিচ্ছন্ন রাজনীতিক। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। বিশেষ করে বিএনপির কঠিন সময়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে তিনি নেতাকর্মীদের ছায়ার মতো আগলে রেখে অভিভাবকের ভূমিকা পালন করেছেন।

বক্তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর আপসহীন সংগ্রাম এবং দেশপ্রেম সিলেট বিএনপি পরিবার চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।

মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও খতমের মাধ্যমে মরহুমের আত্মার শান্তি কামনা করা হয়। পরে বিশেষ মোনাজাতে অধ্যাপক মকসুদ আলীর মাগফেরাত কামনার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তাঁর পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রূহের মাগফেরাত কামনা করা হয়।

এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। তিনি যেন প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনায় সাফল্য অর্জন করতে পারেন, সে জন্যও মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। পাশাপাশি নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার জন্যও দোয়া করা হয়।

ফিলিস্তিন ও ইরানের নির্যাতিত মানুষের সুরক্ষা এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান পাঠোয়ারী রিপন, সিলেট শহর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিন মুছা, জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সাঈদ আহমদ, সাবেক জেলা বিএনপি নেতা সারোয়ার আহমদ, সম্পাদক পরিষদ সিলেট-এর সাধারণ সম্পাদক ও দৈনিক শ্যামল সিলেট-এর নির্বাহী সম্পাদক আবদুল মুকিত, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতা দিপক রায়, বিএনপি নেতা আবদুল হান্নান, মামুন আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি অর্পণ ঘোষ, জেলা যুবদলের সহ-সভাপতি জায়েদ আহমদ, সিলেট জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মো. ইসলাম আলী, জেলা যুবদলের সদস্য কয়েছ আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদুর রহমান সাজু, আবদুল আলীম রাজু, দেওয়ান কামরান, ইমাম উদ্দিন, বিএনপি নেতা আবদুল আহাদ পারভেজ, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, সিলেট মহানগর তাঁতীদলের সদস্য জামাল উদ্দিন, রেজাউল করিম রুবেল, সিলেট জেলা পেশাজীবী দলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, শহীদ ওয়াসিম ব্রিগেড কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহিদুল হক, জাসাস নেতা মুহিবুর রহমান, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, শহীদ ওয়াসিম ব্রিগেড সিলেট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবু ইয়ামিন চৌধুরী, সহ-সভাপতি রনি আহমদ, মনিরুজ্জামান মিজান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক এমাদ উদ্দিন এনাম, শহীদ ওয়াসিম ব্রিগেড মহানগর শাখার সভাপতি আছনাত উদ্দিন জাহিন ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ, ফয়ছল আহমদ, এমসি কলেজ ছাত্রদলের সিনিয়র সাধারণ সম্পাদক আবিদুর রহমান, মিলাদ আহমদ প্রমুখ।

এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, সৈয়দ হাতিম আলী জামে মসজিদ কমিটির সভাপতি কামাল আহমদ, শিবগঞ্জের বিশিষ্ট মুরুব্বি দুদু মিয়া, শাহীন আহমদ, মো. মকসুদ আহমদ জাহাঙ্গীর, নাজিম উদ্দিন প্রমুখ।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন