সর্বশেষ

সারাদেশ

মোংলায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১২:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মোংলায় ইজিবাইকের ধাক্কায় সানজিদা আক্তার শিমু (১১) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার সকালে শহরতলীর হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিমু পৌর শহরের সরকারি টি.এ ফারুক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। সে হাজীপাড়া এলাকার বাসিন্দা শামীম হাওলাদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে শিমু বাড়ির পাশের একটি দোকানে ডিম কিনতে যায়। ডিম নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া ও দ্রুতগতির ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত ও রক্তাক্ত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

৫৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০