সর্বশেষ

সারাদেশ

চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১২:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভূয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসা প্রদান, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, পোকাযুক্ত ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে শহরের মুক্তিযোদ্ধা সড়ক, প্রেস ক্লাব সড়ক এবং কালীবাড়ি মন্দির সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে নিউ মা ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযোগে জানা যায়, ফার্মেসির মালিক প্রভাত সুতধরের সহযোগিতায় ডা. মিলন সরকারের চেম্বারের সহকারী চিন্ময় মরিয়াম বেগম নামের এক নারী ভূয়া ডাক্তার পরিচয়ে ফার্মেসিতে বসে হাড়ভাঙা রোগীর প্লাস্টার করেন এবং বিভিন্ন ওষুধ প্রেসক্রাইব করেন। একই সঙ্গে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধও প্রমাণিত হয়। জরিমানার পাশাপাশি রোগীর কাছ থেকে নেওয়া ওষুধ ও প্লাস্টারের খরচ বাবদ ২ হাজার ৭০০ টাকা ফেরত দেওয়া হয় এবং তাকে সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

এছাড়া, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যপণ্য তৈরি করার অপরাধে কাশ্মিরি সুইটস অ্যান্ড লাইভ বেকারিকে ১০ হাজার টাকা এবং মিষ্টিতে পোকা পাওয়া ও যথাযথভাবে সংরক্ষণ না করায় কৃষ্ট ক্যাফেকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।

অভিযান চলাকালে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয় এবং ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন