সর্বশেষ

সারাদেশ

মেঘনায় জব্দকৃত রেণু অবমুক্ত, ৩৫ জেলেকে ৭৩ হাজার টাকা জরিমানা

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলা অংশে মৎস্য অধিদপ্তরের অভিযানে জব্দ করা বিপুল পরিমাণ গলদা চিংড়ির রেণুপোনা সোমবার দুপুরে নদীতে অবমুক্ত করা হয়েছে।

একই সঙ্গে জাটকা ও পাঙ্গাশের পোনা ধরার অপরাধে আটক ৩৫ জন জেলের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বরিশালের হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ এপ্রিল দিবাগত রাত থেকে ২০ এপ্রিল ভোর পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ৩৫ হর্সপাওয়ার ইঞ্জিনচালিত ট্রলার থেকে ১৪টি ড্রামভর্তি আনুমানিক ৫ লাখ ৬০ হাজার গলদা চিংড়ির রেণুপোনা জব্দ করা হয়।

জব্দকৃত রেণুপোনার আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা। পরে এসব গলদা চিংড়ির রেণুপোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। একই সঙ্গে ট্রলারসহ রেণুপোনা পরিবহনে ব্যবহৃত সব মালামাল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, একই অভিযানে জাটকা ও পাঙ্গাশের পোনা আহরণের অপরাধে আটক ৩৫ জন জেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে তাদের কাছ থেকে ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন