পিরোজপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১২:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
পিরোজপুর জেলায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে শহরের করিমুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহামুদুর রহমান মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে সন্তানদের টিকা দেওয়ার জন্য আহ্বান জানান।
জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১ লাখ ২০ হাজার ৭৯১ জন শিশুকে টিকা প্রদান করা হবে। জেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে একযোগে ১১ দিনব্যাপী এ কার্যক্রম চলবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
১২০ বার পড়া হয়েছে