সর্বশেষ

শিক্ষা

পঞ্চগড়ে মা-অভিভাবক সমাবেশ: শিক্ষার্থীদের শিখন ঘাটতি দূরীকরণে গুরুত্বারোপ

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিখন ঘাটতি কমানো ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এই সমাবেশে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

সমাবেশে শিক্ষার্থীদের শিখন দুর্বলতা চিহ্নিতকরণ, বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত উপস্থিতিতে প্রতিবন্ধকতা এবং লেখা-পড়ায় পিছিয়ে থাকার কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে এসব সমস্যা নিরসনে কার্যকর করণীয় নির্ধারণে গুরুত্ব দেওয়া হয়।

এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর আজমসহ সহকারী শিক্ষক মো. আতাউর রহমান, মোছা. সেলিনা আক্তার, মোছা. রমজিনা আক্তার ও মো. শাহাজুল ইসলাম। এছাড়াও অভিভাবকদের পক্ষ থেকে মো. রাজিব আজফার, মো. আকবর আলী, মোছা. জেনি আক্তার ও মোছা. কাজল মতামত তুলে ধরেন।

সমাবেশে শতাধিক মা ও অভিভাবক অংশগ্রহণ করে শিক্ষার্থীদের উন্নয়নে বিভিন্ন গঠনমূলক প্রস্তাবনা প্রদান করেন, যা বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়নে সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন