সর্বশেষ

গণমাধ্যম

সাংবাদিক হাবীব চৌহান ও রনজক রিজভীর পিতার নবম তিরোধান দিবস আজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ৬:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সাংবাদিক হাবীব চৌহান ও রনজক রিজভীর পিতা সেখ মো. সেলিমের নবম তিরোধান দিবস আজ। দিনটি উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, ২০১৭ সালের ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেখ মো. সেলিমকে প্রথমে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মান্নান হার্ট হাসপাতাল এবং একই দিনে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সিসিইউ বিভাগে ভর্তি করা হয়। পরদিন ১৫ এপ্রিল (২রা বৈশাখ) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

মরহুম সেখ মো. সেলিম স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারসহ স্বজনদের মাঝে এখনো শোকের ছায়া বিরাজ করছে।

তিরোধান দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দুর্গাপুরস্থ নিজ বাসভবনে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমসহ পরিবারের অন্যান্য প্রয়াত স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের আত্মার মাগফিরাত কামনা করা হবে।

উল্লেখ্য, সেখ মো. সেলিম ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার পোলবা থানার ভাটুয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

২৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন