সর্বশেষ

বিনোদন

ময়মনসিংহে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে নববর্ষ শোভাযাত্রা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 

বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ৩:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ। এ উপলক্ষে আজ সকাল ৮টা ৩০ মিনিটে নগরীতে এক বর্ণাঢ্য নববর্ষ শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি শহরের শহীদ ফিরোজ–জাহাঙ্গীর চত্বর থেকে শুরু হয়ে নতুন বাজার মোড়, জিলাস্কুল মোড় ও টাউন হল মোড় প্রদক্ষিণ করে জয়নুল উদ্যানের ব্যাটবল চত্বরে গিয়ে শেষ হয়। পরে বধ্যভূমি প্রাঙ্গণে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে পরিবেশিত হয় বাঙালির সমৃদ্ধ লোকসংগীত ঐতিহ্য। শিল্পীরা লালন, হাছন, ভাণ্ডারি, শাহ আবদুল করিম, জালালগীতি এবং বিভিন্ন বাউল গানের পাশাপাশি দেশীয় ক্লাসিক্যাল গান পরিবেশন করেন। এছাড়া মাউথ অর্গানে পরিবেশিত হয় দেশীয় সুরের মিষ্টিমধুর যন্ত্রসংগীত, যা দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির সার্বজনীন সাংস্কৃতিক উৎসব, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসূত্রে বেঁধে রাখে। তিনি আরও বলেন, দেশীয় সংস্কৃতির বিকাশের মাধ্যমে নববর্ষের গুরুত্ব ও মর্যাদা আরও বৃদ্ধি পাবে। তাই বিজাতীয় অপসংস্কৃতি পরিহার করে নিজস্ব সংস্কৃতিচর্চা ও তার উৎকর্ষ সাধনে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও জোর দিয়ে বলেন, শুধু বছরের একটি দিন নয়, প্রতিদিনই বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ ও চর্চা করা প্রয়োজন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ইমতিয়াজ আহমেদ, বাউল স্বদেশ, মো. রেজাউল ইসলাম, শাহরিয়ার আহমেদ আশিক, সাদ্দাম হোসেন রিমন ও আলী হোসেন প্রমুখ। মাউথ অর্গানে একক যন্ত্রসংগীত পরিবেশন করেন তপন রহমান। বাদ্যযন্ত্রে সঙ্গত করেন হারুন অর রশিদ, অধীর ও আরমান হোসেন ইমনসহ অন্যান্য শিল্পীরা।

৩৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন