সর্বশেষ

বিনোদন

নাট্যপালার মঞ্চে ফিরছে বাদল সরকারের 'বাঘ'

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৭:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজনৈতিক বিরতির দীর্ঘ ১৭ মাস পর পুনরায় শিল্পকলার মঞ্চে উঠে আসছে নাট্যপালা। আলোচিত নাট্যকার বাদল সরকার এর লেখা নাটক “বাঘ” এবার পরিচালনা করছেন তোসাদ্দেক হোসাইন মান্না।

নাটকের মূল থিম “বাঘের গর্জন, মানুষের বিবেক”। তবে এখানে বাঘ কেবল জঙ্গলের প্রাণী নয়, এটি মানুষের ভেতরের ভয়, লোভ, প্রেম এবং দ্রোহের প্রতীক। ভয়ে চোখ বন্ধ করলে বাঘ গর্জে ওঠে-আমাদের বিবেকের সামনে, আমাদের সমাজের সামনে। নাটকটি একদিকে প্রকৃতির বেঁচে থাকার লড়াই, অন্যদিকে মানুষের লুকানো অন্ধকারকে ফুটিয়ে তোলে।

নাটকে দেখানো হয়েছে একটি স্বশিক্ষিত যুবকের কাহিনি, যার মধ্যে মানুষের অবহেলা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাবে পশুত্বের রূপ জাগে। যুবকটি নারীদের অপহরণ করে, কিন্তু সেই নারীর সঙ্গে আলাপ-আলোচনার মধ্য দিয়ে একটি বন্ধুত্বের আকর্ষণ জন্মায়। নাটকের মূল বার্তা হলো “মানুষের প্রতি মানুষের বন্ধুত্ব”।

যদিও নাটকটি ১৯৬৫ সালে রচিত, তবুও এর বিষয়বস্তু আজও সমসাময়িক এবং দর্শকের মনকে স্পর্শ করবে। নাটকের প্রশ্নটি আমাদের ভাবাতে বাধ্য করে—কে আসল হিংস্র: জঙ্গলের বাঘ নাকি সভ্যতার মানুষ?

এই অনন্য নাটক “বাঘ” থিয়েটারের মঞ্চে শুধু গর্জন করবে না, দর্শকের হৃদয়ের গভীরতেও প্রতিধ্বনিত হবে।

৪৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন