সর্বশেষ

আন্তর্জাতিক

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন-রকেটের সমন্বিত হামলা, উত্তেজনা তীব্র

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৫:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেটের সমন্বয়ে বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

একজন ইরাকি নিরাপত্তা কর্মকর্তা জানান, অন্তত তিনটি ড্রোন ও চারটি রকেট দিয়ে এই হামলা চালানো হয়। এর মধ্যে একটি ড্রোন দূতাবাসের ভেতরে আঘাত হানে। হামলার পর দূতাবাস এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এ সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে একটি ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করে। এর কয়েক ঘণ্টা আগেও আরেকটি রকেট হামলা প্রতিহত করা হয়েছিল বলে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানকে কেন্দ্র করে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরাকে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে হামলা বেড়েছে। এর মধ্যে এই হামলাটি দূতাবাসে চালানো সবচেয়ে তীব্র আক্রমণ হিসেবে বিবেচিত হচ্ছে। হামলায় মোট অন্তত পাঁচটি ড্রোন ব্যবহারের তথ্যও পাওয়া গেছে।

এদিকে, বাগদাদের জাদরিয়া এলাকায় শিয়া মিলিশিয়াদের জোট ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সেস’ সংশ্লিষ্ট একটি স্থাপনাকে লক্ষ্য করে দুটি বিমান হামলার খবর পাওয়া গেছে। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, এতে অন্তত দুইজন নিহত হয়েছেন।

সাম্প্রতিক এসব হামলা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

২৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন