সর্বশেষ

আন্তর্জাতিক

মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে দেশটির পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

দীর্ঘ ৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করা খামেনি ৮৬ বছর বয়সে নিহত হন। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মাশহাদ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং খামেনির জন্মস্থান। শহরটিতে অবস্থিত পবিত্র ইমাম রেজা মাজার কমপ্লেক্সে তাঁর বাবার সমাধি রয়েছে। পারিবারিক ঐতিহ্য ও ধর্মীয় গুরুত্ব বিবেচনায় সেখানেই তাঁকে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে দাফনের নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানার অপেক্ষায় রয়েছে দেশবাসী।

২৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন