সর্বশেষ

ধর্ম

রমজানে মক্কায় ওমরাহ পালনকারীদের নতুন নির্দেশনা 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরব রমজান মাসে মক্কার গ্র্যান্ড মসজিদে মুসল্লিদের নিরাপত্তা, শৃঙ্খলা ও নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে।

মাসব্যাপী মুসল্লিদের ঘন ভিড় এবং যানজট কমাতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, নামাজের আগে ও পরে মসজিদের কেন্দ্রীয় এলাকায় ভিড় বৃদ্ধি পায়। তাই মুসল্লিদের নির্ধারিত পথ অনুসরণ, সাইনবোর্ড এবং নিরাপত্তাকর্মীদের নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে। মসজিদের প্রবেশপথে ডিজিটাল সংকেত বসানো হয়েছে—সবুজ সংকেত মানে জায়গা খালি এবং লাল মানে জায়গা পূর্ণ।

জানজট এড়াতে ব্যক্তিগত গাড়ি ব্যবহার সীমিত করা হয়েছে। মুসল্লিদের বাস, ট্যাক্সি ও হারামাইন হাই স্পিড রেলওয়ে ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় এলাকায় মোটরসাইকেল, সাইকেল ও অনুমোদনবিহীন যানবাহনের চলাচলও নিষিদ্ধ করা হয়েছে।

বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন মুসল্লিদের জন্য আলাদা নামাজের স্থান এবং বৈদ্যুতিক কার্টের ব্যবস্থা রাখা হয়েছে। শিশুদের ঘন ভিড় এলাকায় নেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া, পানিশূন্যতা এড়াতে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, অগ্নিনিরাপত্তা বিধি মেনে চলা এবং ডিজিটাল অনুমতিপত্র সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। অস্ত্র বহন, ভিক্ষাবৃত্তি, অননুমোদিত বিক্রি এবং চলাচলে বাধা সৃষ্টি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

৩০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০