সর্বশেষ

সারাদেশ

সংসদ নির্বাচনে সুনামগঞ্জের পাঁচ আসনে সবকটিতেই বিএনপির জয়

জাকির হোসেন, সুনামগঞ্জ
জাকির হোসেন, সুনামগঞ্জ

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সুনামগঞ্জ – সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের সবকটিতে বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বেসরকারি ফলাফলে দেখা গেছে, প্রতিটি আসনে জামায়াত প্রার্থীরা দ্বিতীয় স্থানে রয়েছে।

সুনামগঞ্জ-১: বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল ১ লাখ ৬১ হাজার ৭৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াত প্রার্থী তোফায়েল আহমদ খান, পেয়েছেন ৯২ হাজার ৯৬৬ ভোট।

সুনামগঞ্জ-২: বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে ৯৯ হাজার ৫২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াত প্রার্থী মোহাম্মদ শিশির মনির পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট। পরাজিত শিশির মনির নাছির উদ্দিনকে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অভিনন্দন জানিয়েছেন।

সুনামগঞ্জ-৩: বিএনপি মনোনীত মোহাম্মদ কয়ছর আহমেদ ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়ে বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন, পেয়েছেন ৪২ হাজার ২২৬ ভোট।

সুনামগঞ্জ-৪: চূড়ান্ত বেসরকারি ফলাফলে নুরুল ইসলাম নুরুল ধানের শীষ প্রতীকে ৯৮ হাজার ৯২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। জামায়াত প্রার্থী সামছউদ্দিন আহমদ পেয়েছেন ৭৫ হাজার ৭৩৫ ভোট।

সুনামগঞ্জ-৫: কালিম উদ্দিন আহমদ মিলন ১ লাখ ৫১ হাজার ৯১৫ ভোট পেয়ে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াত প্রার্থী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম, পেয়েছেন ১ লাখ ২১ হাজার ২১ ভোট।

বৃহস্পতিবার বিকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মিয়া সুনামগঞ্জের এই পাঁচ আসনের ফলাফল ঘোষণা করেন।

২১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন