সুনামগঞ্জ
যাদুকাটা নদীর ইজারা নিয়ে অডিও ফাঁস, আলোচনা-সমালোচনা
সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু-পাথর মহালের ইজারা ও শেয়ার লেনদেন নিয়ে জেলা আওয়ামী লীগের সদস্য আজাদ হোসাইন এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিকের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা চলছে। একই সঙ্গে পৌরসভার অর্থ আদায় নিয়েও অসীম চন্দ্র বণিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে অডিওটির সত্যতা এবং অর্থ আদায়সংক্রান্ত অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেটে বন্যার শঙ্কা, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলের কারণে দ্রুত বাড়ছে সিলেট অঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি। আগামী কয়েক দিনের মধ্যে নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সুনামগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীসহ ৫ জনের মৃত্যু, আহত ৪
সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ের সময় পৃথক স্থানে বজ্রপাতে শিক্ষার্থীসহ ৫ জনের মৃত্যু হয়েছে।
ইউরোপ যাওয়ার স্বপ্ন ভেঙে মৃত্যু:গ্রিস উপকূলে ২২ বাংলাদেশির প্রাণহানি, সুনামগঞ্জের অন্তত ১২ জন শনাক্ত
ইউরোপ যাওয়ার আশায় লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করা একটি নৌকায় অনাহার ও অসুস্থতায় ২২ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গ্রিস উপকূলের কাছে ঘটে যাওয়া এই ঘটনায় নিহতদের মধ্যে সুনামগঞ্জ জেলার অন্তত ১২ জনের পরিচয় নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
সুনামগঞ্জে ঈদ ভ্রমণে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত
সুনামগঞ্জে ঈদের আনন্দে ঘুরতে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই তরুণ নিহত হয়েছেন।
সুনামগঞ্জে শিমুলবাগান রক্ষায় মানববন্ধন, যাদুকাটা নদীতীর কাটার প্রতিবাদ
সুনামগঞ্জের তাহিরপুরে দেশের অন্যতম পর্যটন এলাকা শিমুলবাগান রক্ষা ও যাদুকাটা নদীর পাড় কাটা বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।