সর্বশেষ

জাতীয়

নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ৯:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজন এবং ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।

এ বিষয়ে রোববার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন সহকারী সচিব এ.বি.এম. আবু বাকার ছিদ্দিক।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাচনকালীন নির্বাহী আদেশে সারাদেশে সরকারি ছুটি পালন করা হবে। এই ছুটি সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সব অফিস-প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

একই সঙ্গে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও এ ছুটির আওতায় থাকবেন।

এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ সহজ করতে আগামী ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন