গণভোট
গণভোটের রায় না মানলে সংকট বাড়বে: শফিকুর রহমান
গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার রাষ্ট্র পরিচালনার চেষ্টা করলে দেশের মানুষ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। তিনি বলেছেন, গণভোটের মাধ্যমে জনগণের যে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে, সরকারকে তা বাস্তবায়ন করতেই হবে। অন্যথায় ঢাকার মহাসমাবেশ থেকে সরকারকে তা মানতে বাধ্য করা হবে।
গণভোট বাস্তবায়নের দাবিতে মাদারীপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য জোট মাদারীপুর জেলায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে।
গণভোটের রায় বাস্তবায়নসহ নানা দাবিতে রাজশাহীতে ১১ দলীয় জোটের গণমিছিল
গণভোটের রায় কার্যকর, জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং শিক্ষাঙ্গনে সহিংসতার প্রতিবাদে রাজশাহীতে গণমিছিল ও সমাবেশ করেছে মহানগর ১১ দলীয় ঐক্য জোট।
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে আগে সংবিধান সংস্কার ও সংশোধন করতে হবে।
গণভোটের রায় বাস্তবায়নে আমরা সংসদে যাচ্ছি: রাজশাহীতে নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সংসদে আমরা কোনো ফ্যাসিস্টদের দোসরদের বক্তব্য শোনার জন্য যাচ্ছি না। জনগণ নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য গণভোটের পক্ষে রায় দিয়েছে। গণভোটে যে সংস্কারের পক্ষে জনগণ মত দিয়েছে, তা বাস্তবায়নের লক্ষ্যেই আমরা জাতীয় সংসদে যাচ্ছি।
গাইবান্ধায় নির্বাচন ও গণভোটে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এবং গণভোটকে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করার জন্য গাইবান্ধা র্যাব-১৩ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।