সর্বশেষ

জাতীয়নির্বাচনী সমঝোতায় এনসিপি ২৭টি আসনের প্রার্থী চূড়ান্ত
একাত্তরের স্বাধীনতা রক্ষায় চব্বিশের যুদ্ধ, এরাও 'মুক্তিযোদ্ধা': তারেক রহমান
আজ শেষ দিনের মতো মনোনয়ন আপিল শুনানি, প্রতীক বরাদ্দের প্রস্তুতি ইসির
গণমাধ্যম সম্মিলন ২০২৬: স্বাধীন সাংবাদিকতার সুরক্ষায় ঐক্যের আহ্বান
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘন: একদিনে ২১৬৭ মামলা
বাংলাদেশ ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন: শিক্ষার্থীদের দেশ গঠনের আহ্বান উপদেষ্টার
সারাদেশমাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ইজিবাইকের যাত্রীসহ ৬ জনের মৃত্যু
১২ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি-সমাবেশ
হিলিতে শীতার্তদের পাশে সীমান্ত ব্যাংক, ২শ' জনের মাঝে কম্বল বিতরণ
দৌলতপুরে বিএনপি প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া ও মিলাদ
কুমারখালীতে ভোটার সচেতনতায় ‘ভোটের গাড়ি’ প্রচারণা শুরু
কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক সভা অনুষ্ঠিত
সাভার কমিউনিটি সেন্টার থেকে আবারও দুই পোড়া মরদেহ উদ্ধার
সলঙ্গায় বিদ্যুৎ মেরামতের সময় খুঁটি থেকে পড়ে পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এনায়েতপুরীর (রঃ) ১১১তম ওরশ সম্পন্ন
কলাপাড়ায় মাছের ঘেরে বিষ প্রয়োগ, ৬ লাখ টাকার ক্ষতির অভিযোগ
নোয়াখালীতে ছয় মামলার আসামিকে পিটিয়ে হত্যা, বাজারে মিষ্টি বিতরণ
আন্তর্জাতিকইসরায়েলে বিক্ষোভ: শেষ জিম্মি রন গিভিলির দেহ ফেরত আনার দাবি
ইউরোপের ৮ দেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঘোষণা
খেলাবাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য বিশ্বকাপ ২০২৬ টিকিট আবেদনের প্রক্রিয়া শুরু
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের শুরু বাংলাদেশ দলের, যুক্তরাষ্ট্র হারল ২১ রানে
টি-টোয়েন্টি বিশ্বকাপ: আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তন হবে না, শ্রীলঙ্কায় খেলবে তারা
গণমাধ্যম

জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ইব্রাহিম আজাদের জানাজা ও শ্রদ্ধাঞ্জলি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ ৭:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় প্রেসক্লাবে সিনিয়র সাংবাদিক ইব্রাহিম আজাদের জানাজা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় প্রেসক্লাব প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং মরহুমের ছেলে আদি আজাদ।

রোববার রাত ৮টার দিকে রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের সুনামখ্যাত এই সাংবাদিক ইব্রাহিম আজাদ (৫৮)। কিছুদিন আগে হার্টের সমস্যায় ল্যাবএইড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি এবং হার্টে রিং প্রতিস্থাপন করা হয়। চিকিৎসা শেষে বাসায় ফিরলেও পরে আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

পরিবার সূত্র জানায়, রোববার হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। এরপর রাত ৮টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ইব্রাহিম আজাদ সর্বশেষ ‘এখন টেলিভিশন’-এ কর্মরত ছিলেন। এর আগে তিনি দীপ্ত টেলিভিশন, বসুন্ধরা গ্রুপের নিউজ টোয়েন্টিফোর এবং একুশে টেলিভিশনে (ইটিভি) হেড অব নিউজ হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯৯ সালে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠালগ্নে প্ল্যানিং এডিটর হিসেবে যোগ দিয়ে সম্প্রচার সাংবাদিকতায় তার যাত্রা শুরু হয়। পরে ইটিভি বন্ধ হয়ে গেলে একই পদে এটিএন বাংলায় যোগ দেন এবং পরবর্তীতে বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন মাত্রায় সম্প্রচার শুরুর পর তিনি আবার ইটিভিতে ফিরে এসে বার্তা সম্পাদক ও পরে হেড অব নিউজ পদে দায়িত্ব পালন করেন।

পেশাগত জীবনের শুরু প্রিন্ট মিডিয়ায়। ভোরের কাগজ দিয়ে সাংবাদিকতা শুরু করেন ইব্রাহিম আজাদ। এরপর প্রথম আলোর প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি সেখানে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কাজ করেন।

৩০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন