সর্বশেষ

গণমাধ্যম

সালথায় মাদক সেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১০:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের সালথায় প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় নিজাম তালুকদার নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে কয়েকজন মাদকসেবীর বিরুদ্ধে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের হঠাৎ বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

ফরিদপুরের সালথায় প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আহত সাংবাদিকের নাম নিজাম তালুকদার। তিনি জয়ঝাপ গ্রামের জাহাঙ্গীর তালুকদারের ছেলে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের হঠাৎ বাজারে এ হামলার ঘটনা ঘটে।

নিজাম তালুকদার দৈনিক সরেজমিন বার্তার সালথা উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সালথা প্রেসক্লাবের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এবং অনলাইন সংবাদমাধ্যম সমাজের বানীর সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় হঠাৎ বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে মাদক সেবন করছিলেন। এ সময় নিজাম তালুকদার তাঁদের মাদক সেবনে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তিরা তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, একজন সংবাদকর্মীর ওপর মাদকসেবীদের এমন ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মাদকসেবীদের দৌরাত্ম্য এমন পর্যায়ে পৌঁছেছে যে মাদকের বিরুদ্ধে কথা বলতে গিয়েও সাংবাদিকদের হামলার শিকার হতে হচ্ছে।

তিনি আরও বলেন, এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের জন্য সরাসরি হুমকি।

এ ঘটনায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। অন্যথায় সালথা প্রেসক্লাব কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০