সর্বশেষ

গণমাধ্যম

একুশে টিভির প্রাক্তন প্রধান বার্তা সম্পাদক ড. অখিল পোদ্দারের বাবা আর নেই

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া প্রতিনিধি

শনিবার, ১ নভেম্বর, ২০২৫ ১০:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
একুশে টেলিভিশনের প্রাক্তন প্রধান বার্তা সম্পাদক ও অনুসন্ধানী পত্রিকা এক্সফাইলস এর প্রকাশক ও প্রধান সম্পাদক ড. অখিল পোদ্দারের বাবা অমল কৃষ্ণ পোদ্দার পরলোকগমন করেছেন।

শনিবার দুপুর ২ টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার বরইচারা গ্রামে নিজ বাড়িতে তাঁর মৃত‍্যু হয়।

তাঁর বয়স হয়েছিল ৭৯। আড়াই মাস আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে টানা চিকিৎসার নেয়ার পর কিছুদিন ধরে তিনি বাড়িতেই ছিলেন।

তাঁর মৃত‍্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, স্কুল অফ হিউম্যানিজম, বাউল সাধক আমদ আলী সাঁইজী সেবা সংঘসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।

মৃত‍্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, সিনিয়র সাংবাদিক অখিল পোদ্দারের বাবার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন 'এইমাত্র ডটকম' সম্পাদক ও প্রকাশক রনজক রিজভী।

৭৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০