সর্বশেষ

আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞার মুখে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো, তার স্ত্রী ও ছেলেকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয়।

শুক্রবার এক বিবৃতিতে মার্কিন ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট এই সিদ্ধান্তের ঘোষণা দেন।

বিবৃতিতে পেত্রোকে ‘মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষক’ হিসেবে অভিহিত করে বেসেন্ট বলেন, পেত্রোর ক্ষমতায় আসার পর থেকে কলম্বিয়ায় কোকেন উৎপাদনে রেকর্ড বৃদ্ধি পেয়েছে। তিনি অভিযোগ করেন, “২০২২ সালের পর থেকে কলম্বিয়ায় যে পরিমাণ কোকেন উৎপাদন হচ্ছে, তা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। এই কোকেন যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে প্রবেশ করে আমাদের সমাজে ভয়াবহ প্রভাব ফেলছে।”

ট্রেজারিমন্ত্রী আরও বলেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদকবিরোধী লড়াইয়ে আপসহীন। কলম্বিয়ার সরকারের অবহেলা ও মাদক ব্যবসায়ীদের প্রতি নরম অবস্থানের কারণে আমাদের এই কঠোর পদক্ষেপ নিতে হয়েছে। যুক্তরাষ্ট্রে মাদকপাচার আমরা কোনোভাবেই সহ্য করব না।”

এদিকে, মার্কিন নিষেধাজ্ঞার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি ট্রেজারি মন্ত্রণালয়ের অভিযোগকে ‘মিথ্যাচার’ বলে আখ্যা দেন।

পেত্রোর ভাষায়, “আমার নেতৃত্বাধীন সরকারের আমলে কোকেন উৎপাদন বেড়েছে—এই দাবি সম্পূর্ণ মিথ্যা। বরং, আমরা ইতিহাসে সর্বাধিক পরিমাণ কোকেন জব্দ করেছি। কোনো দেশ এত মাদক আটক করতে পারেনি।”

বার্তার শেষে লাতিন আমেরিকার বামপন্থি বিপ্লবীদের বিখ্যাত স্লোগান উদ্ধৃত করে পেত্রো বলেন, “আমরা এক পা-ও পিছু হটব না, এবং কখনও হাঁটু গেড়ে বসব না।”

২৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন