সর্বশেষ

রাজনীতি

লাশ পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ জামায়াতের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৮:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলের সহকারী সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের শনিবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বলেন, নুরুল হক, যিনি নিজেকে ‘ইমাম মাহদি’ দাবি করতেন, তার জীবদ্দশায় যেসব কাজ করেছেন তার জন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। তবে তার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা ইসলাম ধর্মে অনুমোদিত নয়।

বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনা মানবিক ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী এবং তা কঠোরভাবে নিন্দনীয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ইসলামি আদর্শের দল হিসেবে সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ড বরদাশত করে না। দলের পক্ষ থেকে এ ঘটনার সঙ্গে তাদের নাম জড়ানোর প্রচেষ্টা দুঃখজনক এবং অনভিপ্রেত হিসেবে উল্লেখ করা হয়।

এছাড়া, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করে দলটি বলেছে, দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও দায়িত্বশীল ভূমিকা পালন প্রয়োজন। তারা সংশ্লিষ্টদের অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল হক ওরফে ‘নুরাল পাগলা’র লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়ার ঘটনাটি সামাজিক ও ধর্মীয়ভাবে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে।

৩০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন