সর্বশেষ

জাতীয়

দগ্ধদের চিকিৎসায় ঢাকায় ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ ৪:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ হওয়া ব্যক্তিদের চিকিৎসায় সহায়তা করতে ভারতের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে।

বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন বিষয়টি নিশ্চিত করেছে।

ভারতের রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং নয়াদিল্লির সফদরজং হাসপাতালের দুইজন অভিজ্ঞ চিকিৎসক ও একজন নার্সিং সহকারী এই দলে রয়েছেন। তারা বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে দগ্ধ রোগীদের শারীরিক অবস্থা পর্যালোচনা করবেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে দুর্ঘটনার পর বাংলাদেশকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার আশ্বাসের পরই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, রোগীদের অবস্থা বিবেচনায় পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে। প্রয়োজন হলে দগ্ধদের ভারতে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একইসঙ্গে আরও বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠানোর প্রস্তুতিও রয়েছে।

এদিকে সিঙ্গাপুর থেকে আগত আরেকটি চিকিৎসক দল ইতোমধ্যেই ঢাকায় এসে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কাজ শুরু করেছে। মঙ্গলবার রাতেই ঢাকায় পৌঁছে তারা বুধবার দুপুরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। দলটির নেতৃত্ব দিচ্ছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চং সি জ্যাক।

৩০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন