সর্বশেষ

বিনোদন

চলচ্চিত্র অনুদান কমিটি থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী মম

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫ ১০:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম ২০২৪-২৫ অর্থবছরের চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করেছেন।

ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে তিনি গত ২৫ মে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন।

তবে এ তথ্য সামনে আসে ১ জুলাই, যেদিন সরকার ৩২টি চলচ্চিত্রের জন্য ১৩ কোটি টাকা অনুদানের ঘোষণা দেয়।

মম গণমাধ্যমকে জানান, তিনি শুধুমাত্র কাজ করতে চেয়েছিলেন, কিন্তু বাস্তবতা ভিন্ন ছিল। ক্ষমতার কোনো আকাঙ্ক্ষা না থাকায় তিনি মনে করেন, তার জায়গায় অন্য কেউ দায়িত্ব পালন করলে কমিটির জন্য তা ভালো হবে।

মম ছাড়াও কমিটি থেকে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক ও অভিনেতা-নির্দেশক তিতাস জিয়া এবং নির্মাতা-সম্পাদক সামির আহমেদ।

৫৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০