সর্বশেষ

ধর্ম

আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক, আশুরার তারিখ নির্ধারিত হবে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৬ জুন, ২০২৫ ৩:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র মহরম মাসের চাঁদ দেখা ও আশুরার তারিখ নির্ধারণে আজ বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বৈঠকে দেশের আকাশে পবিত্র মহরম মাসের চাঁদ দেখা গেছে কি না—তা পর্যালোচনা করে চাঁদ দেখার ওপর ভিত্তি করে হিজরি নতুন বছরের সূচনাসহ আশুরার তারিখ ঘোষণা করা হবে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও মহরম মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার অথবা জাতীয় চাঁদ দেখা কমিটিকে তাৎক্ষণিকভাবে জানানোর অনুরোধ করা হয়েছে। এজন্য নির্ধারিত টেলিফোন নম্বর:
০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭
এবং ফ্যাক্স নম্বর:
০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১
নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

‘আশুরা’ শব্দটি এসেছে আরবি ‘আশারা’ থেকে, যার অর্থ ‘দশ’। হিজরি বছরের প্রথম মাস মহরমের দশম দিনটিকে ‘আশুরা’ বলা হয়। ইসলামি ইতিহাসে এই দিনটি বহু গুরুত্বপূর্ণ ঘটনার স্মারক। বিশেষ করে, কারবালার মর্মান্তিক ঘটনার কারণে মুসলিম বিশ্বে এই দিনটি শোক, স্মরণ ও আত্মত্যাগের প্রতীক হিসেবে পালন করা হয়।

চাঁদ দেখা অনুযায়ী, আগামী দিনগুলোতে আশুরার তারিখ নির্ধারণ করে সরকারিভাবে ঘোষণা দেওয়া হবে।

৪০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন