সর্বশেষ

জাতীয়

রাস্তা ফাঁকা থাকায় দ্রুত পৌঁছে আগুন নেভানো সম্ভব হয়েছে: ফায়ার সার্ভিস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২ জুন, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর পুরানা পল্টনের একটি ১০তলা ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (২ জুন) সকাল ৬টা ৫৫ মিনিটে এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা খায়রুল ইসলাম রনি।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৭টা ১ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং মাত্র ১৭ মিনিটের চেষ্টায় সকাল ৭টা ১৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডের সময় রাজধানীর সড়ক ফাঁকা থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়, যা আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়ক ভূমিকা রাখে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। বিস্তারিত তদন্ত শেষে এসব তথ্য জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

৩৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন