সর্বশেষ

সারাদেশ

বাল্যবিয়ে রোধে নড়াইলে অভিনব উদ্যোগ: ছাত্রীদের সঞ্চয়ে মিলবে ডাবল সরকারি প্রণোদনা

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ১১:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বাল্যবিয়ে প্রতিরোধ ও ছাত্রীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে নড়াইলে এক অনন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এবং কালিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিশেষ অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়। এই আয়োজনে শিক্ষার্থীদের সঞ্চয় প্রবণতা বৃদ্ধি এবং বাল্যবিয়ে বন্ধে উৎসাহ দিতে শিক্ষা সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, বাল্যবিয়ে রোধ এবং কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় এক বিশেষ সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কালিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ২৫০ জন ছাত্রী এবং তাদের অভিভাবকরা অংশ নেন। ব্যতিক্রমী ও শিক্ষণীয় এই আয়োজনে উপস্থিত ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা, ফুটবল, ইংরেজি অভিধানসহ খাতা-কলম বিতরণ করা হয়।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ছাত্রীদের বাল্যবিয়ে রোধ এবং অর্থনৈতিকভাবে সচেতন করার অভিনব প্রকল্প ‘সঞ্চয় সেবা’। প্রকল্পের আওতায় কোনো শিক্ষার্থী যদি প্রতি মাসে ২০০ টাকা করে বছরে ২ হাজার ৪০০ টাকা সঞ্চয় করে, তবে সরকারের পক্ষ থেকে তাকে আরও ৪ হাজার ৮০০ টাকা প্রণোদনা দেওয়া হবে। ফলে বছর শেষে ওই শিক্ষার্থী মোট ৭ হাজার ২০০ টাকা পাবে, যা তার পড়ালেখার খরচ চালাতে বড় ভূমিকা রাখবে। নড়াইল জেলার মোট ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ২০০ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী এই প্রকল্পের আওতায় আসছে।

তবে এই প্রণোদনা পাওয়ার ক্ষেত্রে একটি কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে। ১৮ বছর পূর্ণ হওয়ার আগে কোনো শিক্ষার্থীর বাল্যবিয়ে হয়ে গেলে সে সরকারের এই প্রণোদনার টাকা পাবে না। সে কেবল নিজের সঞ্চয়কৃত টাকা ফেরত পাবে। মূলত বাল্যবিয়ে রোধ করে ছাত্রীদের ঝরে পড়া ঠেকানো এবং তাদের পড়াশোনায় আগ্রহী রাখাই এই প্রকল্পের মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, বিআরডিবি নড়াইলের উপ-পরিচালক গোলাম রসুল, উপজেলা কর্মকর্তা সুজন কুমার চন্দ্র এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা চৌধুরী। বক্তারা শিক্ষার্থীদের বাল্যবিয়ে প্রতিরোধ করে পড়ালেখার মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করার আহ্বান জানান।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন