ধর্ম
রমজান মাসের চাঁদ দেখার খবর পর্যালোচনা ও সিদ্ধান্ত নেওয়ার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল শনিবার (১ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রমজানের চাঁদ দেখা কমিটির সভা কাল
স্টাফ রিপোর্টার
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫ ৭:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
রমজান মাসের চাঁদ দেখার খবর পর্যালোচনা ও সিদ্ধান্ত নেওয়ার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল শনিবার (১ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই সভা সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, যদি বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়, তবে তা টেলিফোন অথবা ফ্যাক্সের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে হবে।
টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২,০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।
ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।
৩৮০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর