জাতীয়
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ৭ ও ৮ ডিসেম্বর তাঁর ঢাকা সফরের কথা থাকলেও অনিবার্য কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই কারণে তাঁর থাইল্যান্ড সফরও স্থগিত হয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত
স্টাফ রিপোর্টার
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৩:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ৭ ও ৮ ডিসেম্বর তাঁর ঢাকা সফরের কথা থাকলেও অনিবার্য কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই কারণে তাঁর থাইল্যান্ড সফরও স্থগিত হয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ৭ ও ৮ ডিসেম্বর দুই দিনের সফরে তাঁর ঢাকায় আসার কথা ছিল।
শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, অনিবার্য কারণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ সফরের পাশাপাশি আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে।
তবে সফরের নতুন কোনো তারিখ নির্ধারণ করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
১০৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর