সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ১:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলা সুইমিং পুলে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২০২৭-এর আওতায় সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ সময় জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী আটজন ক্রীড়াবিদকে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে আন্তর্জাতিক মানের সুইমিং পুলটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

মুন্সীগঞ্জে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় মুন্সীগঞ্জ জেলা সুইমিং পুলে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন, সাঁতার প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং অভিভাবকেরা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সাঁতারের বিভিন্ন উপকারিতা তুলে ধরেন। তিনি বলেন, সাঁতার শারীরিক সুস্থতা ও দক্ষতা বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় বর্তমান সরকারের ‘ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানের বিষয়েও আলোচনা করেন। পাশাপাশি ক্ষুদে সাঁতারুদের প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করেন।

জেলা প্রশাসক জানান, আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে দৈনিক সময়সূচি নির্ধারণের মাধ্যমে মুন্সীগঞ্জের আন্তর্জাতিক মানের সুইমিং পুলটি সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জের হয়ে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী আটজন ক্রীড়াবিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক। এ ছাড়া উপস্থিত সাঁতার প্রশিক্ষণার্থীদের মধ্যে জার্সি বিতরণ করা হয়।

পরে মুন্সীগঞ্জ জেলা সুইমিং পুলে ৫০ মিটার সাঁতার প্রতিযোগিতা শুরু হয়। এর মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক পুরো ইনডোর স্টেডিয়াম ও এর ভেতরে অবস্থিত জিমনেসিয়াম পরিদর্শন করেন। এ সময় স্থাপনাগুলোর সামগ্রিক উন্নয়ন ও যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০