সর্বশেষ

সারাদেশ

কালুখালীতে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত

সাজিদ হোসেন, রাজবাড়ী 
সাজিদ হোসেন, রাজবাড়ী 

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ীর কালুখালীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জনসমাবেশ করেছে বিএনপি। শনিবার বিকেলে আয়োজিত এ সমাবেশে দলের নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।

রাজবাড়ীর কালুখালীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জনসমাবেশ করেছে বিএনপি। শনিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা বিএনপি ও রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল আলম।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।

বক্তব্যে বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। আইন অনুযায়ী প্রশাসনকে সহযোগিতা করে নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হোসেন গাজী, জেলা যুবদলের আহ্বায়ক খারুল আনাম বকুল এবং সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান লিখন।

এ ছাড়া বক্তব্য দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নোমান ও সদস্যসচিব শাহীনুল ইসলাম শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান ও সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন।

বক্তব্য দেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক খন্দকার মশিউর রহমান চুন্নু, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম রুমা।

এ ছাড়া পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান ও সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ ও সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মণ্ডল ও সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মোল্লাসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০