সর্বশেষ

সারাদেশ

শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান মন্ত্রীর

খাদেমুল ইসলাম, দিনাজপুর
খাদেমুল ইসলাম, দিনাজপুর

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ১:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের মানুষের মধ্যে অশান্তি ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও দেশের বাইরে থেকে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য এবং উস্কানিমূলক বক্তব্য সম্পর্কে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার সকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সীতারকোটে অবস্থিত সীতারাম মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের রাস পূর্ণিমা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করুক, সেটিও কারও কারও কাছে অসহনীয় হয়ে উঠেছে। একটি মহল মানুষের মধ্যে অশান্তি ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, বিগত সরকারের সময়ে যারা লুটপাটের সঙ্গে জড়িত ছিল কিংবা এসব কর্মকাণ্ডে সহযোগিতা করেছে, তাদের কেউ কেউ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়। আবার অনেকে দেশের বাইরে অবস্থান করে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে উস্কানি দেওয়ার চেষ্টা করছে।

মন্ত্রী আরও বলেন, এ ধরনের অপতৎপরতা সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। কোনো ধরনের উস্কানিতে প্ররোচিত না হয়ে শান্তি, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে হবে।

ঐতিহাসিক সীতারকোটে সীতারাম মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার গজেন চন্দ্র বর্মন স্বপন। সভায় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের রংপুর জেলা শাখার সভাপতি উত্তম কুমার সাহা, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, রাস পূর্ণিমা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, মানবতা ও ভালোবাসার বার্তাও বহন করে। সব ধর্মের মানুষের অংশগ্রহণ এ উৎসবকে আরও অর্থবহ করে তুলবে। পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০