সর্বশেষ

জাতীয়

মার্কিন ভিসা সাক্ষাৎকারে আর্থিক সামর্থ্যের প্রমাণ রাখার পরামর্শ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে ভ্রমণের যাবতীয় ব্যয় বহনের আর্থিক সামর্থ্যের প্রমাণ সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। অনভিবাসী ভিসার আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় এ-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় এ পরামর্শ দেয় ঢাকার মার্কিন দূতাবাস।

বার্তায় দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নিজের সব খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য আবেদনকারীর রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। ভ্রমণের সময় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে কিংবা জরুরি চিকিৎসার প্রয়োজন দেখা দিলে সেই ব্যয় বহনের সক্ষমতাও থাকতে হবে।

দূতাবাস আরও জানায়, ভিসা সাক্ষাৎকারে অংশ নেওয়ার আগে যথাযথ প্রস্তুতি নেওয়া জরুরি। এ জন্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে, যা থেকে প্রমাণিত হয় যে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর জীবনযাপনের জন্য সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার আশঙ্কা নেই।

অনভিবাসী ভিসার আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় এসব বিষয় বিবেচনায় রেখে প্রয়োজনীয় আর্থিক নথি ও প্রমাণাদি সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০