সর্বশেষ

সারাদেশ

পাবনায় আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদ্‌যাপন

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১১:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদ্‌যাপন করা হয়েছে। ‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে শনিবার (২৮ নভেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার সকালে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন আইডিইবির সদস্যরা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আইডিইবি পাবনা জেলা শাখার সভাপতি প্রকৌশলী মহসিন আলীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

সভায় প্রধান আলোচক ছিলেন আইডিইবির কেন্দ্রীয় অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক প্রকৌশলী কবীর হোসেন। এ ছাড়া বক্তব্য দেন পাবনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শামসাদ খলিল, আইডিইবির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রনি, সদস্য (অর্থ) শাহাদাত জামিল চৌধুরী লিনটন এবং সদস্য (জনসংযোগ ও প্রচার) তৈয়ব মুকুলসহ সংগঠনের অন্য নেতারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ প্রকৌশলী তৈরি এবং কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

দেশের উন্নয়নকে আরও গতিশীল করতে ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত দক্ষতা, মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন বক্তারা। তাঁরা বলেন, আইডিইবি দীর্ঘদিন ধরে প্রকৌশলীদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং জাতীয় উন্নয়নে ভূমিকা রেখে আসছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে সংগঠনের সব সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ৮ নভেম্বর। তবে নির্ধারিত দিনে কর্মসূচি পালন করতে না পারায় ২৮ নভেম্বর শনিবার প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদ্‌যাপন করা হয়।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০