সর্বশেষ

সারাদেশ

ভোমরা সীমান্তের নিরাপত্তা পরিদর্শনে সাতক্ষীরার ডিসি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ২:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার ভোমরা সীমান্তের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও অবকাঠামোগত অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ। এ সময় সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, স্থানীয় জনগণের স্বার্থ সংরক্ষণ এবং অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দা গ্রামসহ সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম এবং ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন।

শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের গণমাধ্যম সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শনের সময় জেলা প্রশাসক সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি, বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা এবং অবকাঠামোগত অবস্থা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এ সময় সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, স্থানীয় বাসিন্দাদের স্বার্থ রক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন জেলা প্রশাসক।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার, স্থানীয় জনগণের স্বার্থ সংরক্ষণ এবং অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে অবৈধ অনুপ্রবেশ, নাশকতা, মানব পাচার ও দেশবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় টহল বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০