কলাপাড়ায় শিক্ষক-কর্মচারী সমবায় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ১২:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মো. নকীব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কালবের ‘ঘ’ অঞ্চলের পরিচালক মো. খন্দকার নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী।
সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহিম, সমিতির সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন বিশ্বাস ও মো. ইউসুফ আলী, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মাসুম বিল্লাহ ও আসাদুজ্জামান খান, সমিতির পরিচালক ও শিক্ষক মিজানুর রহমান এবং সদস্য বেল্লাল হোসেন।
এ ছাড়া কলাপাড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সমিতির সদস্যদের আট মেধাবী সন্তানের মধ্যে নগদ অর্থ ও ক্রেস্ট বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন বিভাগে লটারির মাধ্যমে নির্বাচিত ১২৩ জন সদস্যকে পুরস্কার দেওয়া হয়।
১৩৯ বার পড়া হয়েছে