সর্বশেষ

জাতীয়

সীমান্তের এপারে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৯:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সীমান্তের ওপারে কী হচ্ছে, তা জানা না থাকলেও বাংলাদেশের ভেতরে কেউ অপতৎপরতা চালাতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সাম্প্রতিক সহিংসতায় আহত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে কয়েকজনকে পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তের ওপারে কে কী করছে, তা তিনি জানেন না। তবে সীমান্তের এপারে কাউকে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন সহিংসতায় পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য আহত হয়েছেন। তাঁদের কেউ কেউ গুরুতর আহত হয়েছেন। কারও মাথায় আঘাত লেগেছে, আবার কারও হাড় ভেঙেছে। আহতদের অনেকেই চিকিৎসা নিয়েছেন। তবে কয়েকজনের দীর্ঘ সময় চিকিৎসার প্রয়োজন হবে। কারও কারও জন্য বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থাও করতে হবে।

আহত সদস্যদের মধ্যে কয়েকজনকে পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশের চাকরিতে যোগদানের শুরু থেকেই সদস্যরা সব ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকেন। শ্রমিক আন্দোলনের সময়ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হয়েছেন। কিন্তু তাঁরা আন্দোলনরত শ্রমিক ভাই-বোনদের আঘাত করেননি। এ বিষয়টি দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।

দেশে চলমান সহিংসতা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তাঁর বার্তা কী—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত থাকে। তাদের দায়িত্বই হলো পরিস্থিতি মোকাবিলা করা। দেশে যেকোনো সময় অস্থিরতা তৈরি হতে পারে—এমন ধারণা থেকেই পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে। এ জন্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে।

দেশের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াওয়ের ঘটনা শুরু হওয়া প্রসঙ্গে তিনি বলেন, কারও কারও কর্মসূচি থাকতে পারে। তবে শ্রমিকেরা মজুরি বোর্ডের ঘোষণায় অত্যন্ত সন্তুষ্ট। তাঁরা ওই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং শৃঙ্খলা বজায় রেখেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শ্রমিক পরিচয় ব্যবহার করে কিছু ব্যক্তি শ্রমিকদের মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। তবে তাঁরা সফল হবেন না বলে তাঁর ধারণা। সীমান্তের ওপার থেকে যারা জ্বালাও-পোড়াও করছে, তারা দেশের দু-একটি জায়গায় মিছিল করেছে বলে তিনি শুনেছেন। তাঁর মতে, এসব ঘটনা খুবই বিচ্ছিন্ন।

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০