সর্বশেষ

জাতীয়

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচন আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছেড়ে দেওয়া এ আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করেছে সংস্থাটি।

বুধবার (২৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের নির্বাচনের তফসিলের তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৭ ডিসেম্বর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আপিল করা যাবে। এসব আপিল নিষ্পত্তি হবে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১০ জানুয়ারি।

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন।

বুধবার এ তথ্য জানিয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ৩১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাঁদের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।

চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন। নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। এ ছাড়া হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৯৭ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই ভোটাররা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০