সর্বশেষ

খেলা

হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ক্যারিয়ারের হাজারতম গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। পেশাদার ফুটবল ক্যারিয়ারে ৯৮৭তম গোল করেছেন তিনি। তাঁর পেনাল্টি থেকে করা গোলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ম্যাচে কাতারের ক্লাব আল সাদকে ২-১ ব্যবধানে হারিয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর।

ক্যারিয়ারের হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে রোনালদোর প্রয়োজন আর মাত্র ১৩টি গোল। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড সৌদি প্রো লিগে টানা দুটি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ার পর এবার স্পটকিক থেকে লক্ষ্যভেদ করেছেন। আল নাসরের হয়ে এটি ছিল তাঁর তৃতীয় পেনাল্টি।

চলতি মৌসুমে আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে ১১টি গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো।

আল সাদের বিপক্ষে ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে এগিয়ে দেন তিনি। পেনাল্টি থেকে এটি ছিল তাঁর ক্যারিয়ারের ১৯৫তম গোল। তবে এই ধরনের শটে ব্যর্থতার রেকর্ডও রয়েছে তাঁর। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪০টি পেনাল্টি থেকে গোল করতে পারেননি রোনালদো।

অন্যদিকে, তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি পেনাল্টি থেকে ১২৬টি গোল করেছেন। ব্যর্থ হয়েছেন ৩৭টি পেনাল্টিতে।

রোনালদোর গোলে পিছিয়ে পড়ার ১০ মিনিটের মধ্যে মোহাম্মেদ ওয়াদের গোলে সমতায় ফেরে আল সাদ। বিরতির আগে রোনালদো নিজের দ্বিতীয় গোল করলেও ভিএআরের সহায়তায় সেটিকে অফসাইড ঘোষণা করেন রেফারি।

প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখেন আল সাদের হয়ে গোল করা ওয়াদ। ফলে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় কাতারের ক্লাবটিকে।

সংখ্যাগরিষ্ঠ খেলোয়াড় নিয়ে খেলার সুযোগ কাজে লাগিয়ে ৫২ মিনিটে আল নাসরের হয়ে জয়সূচক গোলটি করেন জোয়াও ফেলিক্স। তাঁর গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আল নাসর।

এই জয়ের পর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের পশ্চিমাঞ্চলীয় লিগ পর্বের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে আল নাসর। ১৬টি দল নিয়ে গঠিত প্রতিটি অঞ্চলের লিগ পর্ব থেকে শীর্ষ আটটি দল শেষ ষোলোতে খেলার সুযোগ পাবে।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০