সর্বশেষ

আন্তর্জাতিক

মক্কার ক্লক টাওয়ারের ঝুলিতে আরও দুই গিনেস রেকর্ড

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ১০:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার নতুন করে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছে। ভবনের ভেতরে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাদুঘর এবং বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি দেওয়া হয়েছে স্থাপনাটিকে। এ নিয়ে ক্লক টাওয়ারের গিনেস রেকর্ডের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত পাঁচটিতে।

মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন গত মঙ্গলবার নতুন এই দুটি রেকর্ডের স্বীকৃতি পাওয়ার ঘোষণা দিয়েছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি অনুযায়ী, মাটি থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত ক্লক টাওয়ার মিউজিয়াম বিশ্বের কোনো ভবনের ভেতরে সবচেয়ে বেশি উচ্চতায় অবস্থিত জাদুঘর।

অন্যদিকে, টাওয়ারটির উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকটি মাটি থেকে ৫৬০ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত। এটিকে বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই দুটি রেকর্ড অর্জন করে ক্লক টাওয়ার। তবে সৌদি কর্তৃপক্ষ গত ১৭ নভেম্বর এ স্বীকৃতির বিষয়টি প্রকাশ করে।

দুটি স্থাপনাই মক্কা ক্লক টাওয়ার কমপ্লেক্সের অংশ। কমপ্লেক্সটি ইসলামের পবিত্রতম স্থান মসজিদুল হারামের পাশে অবস্থিত। এখান থেকে পবিত্র মসজিদটির দৃশ্যও দেখা যায়।

রয়্যাল কমিশন জানিয়েছে, এই অর্জন মক্কার স্থাপত্য ও সাংস্কৃতিক নিদর্শনগুলোর উন্নয়নে তাদের চলমান প্রচেষ্টার অংশ। নগরীর বাসিন্দা ও দর্শনার্থীদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি হজ ও ওমরাহ পালন করতে আসা লাখ লাখ মানুষের অভিজ্ঞতা উন্নত করাও তাদের লক্ষ্য।

এ ছাড়া মক্কার ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও স্থাপত্য ঐতিহ্য আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে চায় কমিশন। একই সঙ্গে ধর্মীয় ও সাংস্কৃতিক গন্তব্য হিসেবে বিশ্বে মক্কার অবস্থান আরও সুদৃঢ় করাও তাদের পরিকল্পনার অংশ।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০